1. live@www.songbadline.com : - : - -
  2. info@www.songbadline.com : - :
দক্ষিণ কেরানীগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার -
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মোংলা বন্দর পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উন্নয়নে বাড়ছে প্রত্যাশা দক্ষিণ কেরানীগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার কেরানীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার ৩ লৌহজংয়ে পরিত্যক্ত অবস্থায় শুটারগান ও কার্তুজ উদ্ধার সিরাজদিখানের বয়রাগাদিতে চার পূজামণ্ডপে এম এ বাতেনের আর্থিক সহায়তা সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও জাতীয় শক্তি: ডিসি ফরিদা কেরানীগঞ্জে জমির বিরোধে বসতবাড়িতে ভাঙচুর, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ বিএনপির মধ্যে লুকিয়ে থাকা মুনাফিক ও আ’লীগের দালালদের চিহ্নিত করতে হবে। —–এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী স্বৈরাচার হাসিনাসহ ৪০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

দক্ষিণ কেরানীগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

­ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের বাস্তা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি খালেদ মাহমুদ রাহুলকে (২৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১০টার দিকে ভাওয়ারভিটি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) জানায়, জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় ডিবির দক্ষিণ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) তানভীর হোসেন ভূঁইয়া।

পুলিশের ভাষ্য, খালেদ মাহমুদ রাহুলের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। গত ১০ জুন দায়ের করা ওই মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(১)(ক), ১০, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সংবাদ লাইন সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট