1. live@www.songbadline.com : - : - -
  2. info@www.songbadline.com : - :
কেরানীগঞ্জে জমির বিরোধে বসতবাড়িতে ভাঙচুর, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট -
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ মোংলা বন্দর পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উন্নয়নে বাড়ছে প্রত্যাশা দক্ষিণ কেরানীগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার কেরানীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার ৩ লৌহজংয়ে পরিত্যক্ত অবস্থায় শুটারগান ও কার্তুজ উদ্ধার সিরাজদিখানের বয়রাগাদিতে চার পূজামণ্ডপে এম এ বাতেনের আর্থিক সহায়তা সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও জাতীয় শক্তি: ডিসি ফরিদা কেরানীগঞ্জে জমির বিরোধে বসতবাড়িতে ভাঙচুর, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ বিএনপির মধ্যে লুকিয়ে থাকা মুনাফিক ও আ’লীগের দালালদের চিহ্নিত করতে হবে। —–এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী

কেরানীগঞ্জে জমির বিরোধে বসতবাড়িতে ভাঙচুর, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

মোঃ কুতুব উদ্দিন
  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে দুলাল (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
গত রোববার (১৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. মোজাম্মেল হোসেন (২৩)।

অভিযোগে মোজাম্মেল হোসেন দাবি করেন, আব্দুল্লাহপুর মধ্যপাড়ার সৈয়দ আলী ও রবিউলদের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে ঘটনার রাতে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের বসতবাড়িতে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করেন। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়। এ ছাড়া ঘরের আলমারিতে রাখা ৬০ হাজার টাকা ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, মালামাল নিয়ে যাওয়ার সময় বাধা দিলে এবং চিৎকার শুনে মোজাম্মেলের ফুফাতো ভাই দুলাল ঘটনাস্থলে আসেন। এ সময় তাঁকে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়। পরে দুলালকে রক্ষা করতে এগিয়ে এলে অন্যদেরও মারধর করা হয় বলে অভিযোগ করেন মোজাম্মেল।

তবে অভিযোগ অস্বীকার করে সৈয়দ আলী বলেন, জমি নিয়ে বিরোধের জেরে তাঁদের সঙ্গে মারামারি হয়েছে। এ ঘটনায় আমরা তাদের বিরুদ্ধে মামলা করেছি। এ কারণে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। আমরা ভাঙচুরের সঙ্গে জড়িত নই।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন বলেন, থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সংবাদ লাইন সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট